GO কাপ্তাই

নিয়ম ও শর্ত

GO কাপ্তাই খেলা আর প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম

সর্বশেষ হালনাগাদ: ২৩ নভেম্বর ২০২৬

সংক্ষেপে

  • প্রি-রেজিস্ট্রেশন ফ্রি; কিছু কিনতে হয় না।
  • রেজিস্ট্রেশনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬ দিবাগত রাত ১২টা (১৬ ডিসেম্বর শুরু হওয়ার মুহূর্ত, বাংলাদেশ সময়)। খেলা চালু হবে ১৬ ডিসেম্বর সকাল ১০টায়।
  • লঞ্চের পর একই Google অ্যাকাউন্টে প্রথমবার খেলায় ঢুকলেই উপহার নিজে থেকে যোগ হবে, প্রতি অ্যাকাউন্টে একবার।
  • মুক্তা আর জিনিসের কোনো টাকার মূল্য নেই; বিক্রি বা হস্তান্তর করা যায় না।
  • একাধিক অ্যাকাউন্ট বা বট দিয়ে চালাকি করলে পুরস্কার বাতিল।

১. এই শর্তগুলো

GO কাপ্তাই খেলা বা প্রি-রেজিস্ট্রেশন পেজ ব্যবহার করলে তুমি এই নিয়ম ও শর্ত আর আমাদের প্রাইভেসি পলিসি মেনে নিচ্ছ। রাজি না থাকলে খেলাটা ব্যবহার কোরো না। এখানে "আমরা" মানে GO কাপ্তাই দল, যারা খেলাটা চালায়।

২. কারা খেলতে পারবে

  • লগইন করতে একটি Google অ্যাকাউন্ট লাগে, তাই বয়স কমপক্ষে ১৩ বছর (বা তোমার দেশে Google যে বয়স চায়) হতে হবে।
  • বয়স ১৮-এর কম হলে মা-বাবা বা অভিভাবকের অনুমতি নিয়ে খেলবে, বিশেষ করে কিছু কেনার আগে।
  • প্রি-রেজিস্ট্রেশন সবার জন্য ফ্রি। যোগ দিতে বা উপহার পেতে কিছু কিনতে হয় না।
  • উপহারের জন্য একজন মানুষ একটিই অ্যাকাউন্ট ব্যবহার করবে।

৩. প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম

শেষ সময়

১৫ ডিসেম্বর ২০২৬ দিবাগত রাত ১২টা, বাংলাদেশ সময় (GMT+৬)। এই সময়ের আগে Google দিয়ে যোগ দিলে তুমি ক্যাপ্টেন হবে। খেলা চালু হবে ১৬ ডিসেম্বর সকাল ১০টায়; উপহার তখন থেকে পাওয়া যাবে। সময় গোনা হয় আমাদের সার্ভারের ঘড়িতে। এরপর প্রি-রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে।

ক্যাপ্টেনদের উপহার

  • ১,০০০ মুক্তা
  • ✦ ক্যাপ্টেনদের বিশেষ সোনালি পতাকা
  • ✦ শুধু প্রি-রেজিস্ট্রেশন করা ক্যাপ্টেনদের জন্য বিশেষ নৌকার রং
  • ✦ ক্যাপ্টেনদের বিশেষ সিল
  • ✦ নম্বরসহ ব্যাজ, যেমন "ক্যাপ্টেন #১,২৮৪"

✦ চিহ্ন দেওয়া জিনিসগুলো একবারের; পরে আর কখনো পাওয়া যাবে না।

কীভাবে পাবে

  • লঞ্চের পর যে Google অ্যাকাউন্টে যোগ দিয়েছিলে, সেটা দিয়ে প্রথমবার খেলায় ঢুকলেই সব উপহার নিজে থেকে যোগ হয়ে যাবে।
  • প্রতিটি Google অ্যাকাউন্ট উপহার পাবে একবারই।
  • লঞ্চের আগে অ্যাকাউন্ট ডিলিট করলে প্রি-রেজিস্ট্রেশন আর উপহারও মুছে যায়।

বন্ধুদের আমন্ত্রণ

  • তোমার আমন্ত্রণ লিংক দিয়ে কোনো বন্ধু লঞ্চের আগে যোগ দিলে তুমি পাবে +১০০ মুক্তা।
  • সর্বোচ্চ ১০ জন বন্ধু গোনা হবে, মানে সর্বোচ্চ +১,০০০ মুক্তা। এর বেশি বন্ধুও যোগ দিতে পারবে, কিন্তু বাড়তি মুক্তা আসবে না।
  • প্রতিটি বন্ধুকে নিজের আলাদা Google অ্যাকাউন্টে যোগ দিতে হবে। নিজেকে আমন্ত্রণ করা যায় না।
  • অপব্যবহার ঠেকাতে একটি লিংক দিয়ে দিনে কতজন যোগ দেওয়া গোনা হবে, তার সীমা থাকতে পারে।
  • আমন্ত্রণের মুক্তাও লঞ্চের পর প্রথমবার খেলায় ঢুকলে যোগ হবে।

সবাই মিলে লক্ষ্য

শেষ সময়ের আগে মোট যতজন ক্যাপ্টেন যোগ দেবে, তার ওপর প্রি-রেজিস্ট্রেশন করা সব ক্যাপ্টেন আরও পাবে:

মোট ক্যাপ্টেনপ্রি-রেজিস্ট্রেশন করা সব ক্যাপ্টেন পাবে
৫,০০০+২০০ মুক্তা
২০,০০০লাল-সবুজ বিজয় রং
৫০,০০০সোনালি লণ্ঠন
১,০০,০০০এক সপ্তাহ হাউসবোট অ্যাক্সেস (উপহার যোগ হওয়ার দিন থেকে ৭ দিন)

মোট সংখ্যা গোনে আমাদের সার্ভার, আর সেটাই চূড়ান্ত।

উপহারের ধরন

মুক্তা, জিনিস আর সব পুরস্কারের কোনো টাকার মূল্য নেই। এগুলো টাকায় বদলানো, বিক্রি, কেনাবেচা বা অন্য অ্যাকাউন্টে সরানো যায় না।

প্রতারণা

একাধিক বা ভুয়া অ্যাকাউন্ট, বট, স্ক্রিপ্ট, আমন্ত্রণ কেনাবেচা, বা সংখ্যা বাড়ানোর অন্য কোনো চালাকি করলে আমরা সেই আমন্ত্রণ বাদ দিতে, পুরস্কার বাতিল করতে, বা জড়িত অ্যাকাউন্ট বন্ধ করতে পারি।

আমাদের অধিকার

দরকার হলে আমরা লঞ্চ, উপহার বা লক্ষ্যগুলো বদলাতে, পিছিয়ে দিতে বা বাতিল করতে পারি। এমন হলে আমরা আগে থেকে প্রি-রেজিস্ট্রেশন পেজে, এই পেজে বা খেলায় জানাব। লঞ্চ পিছালে নতুন তারিখও জানিয়ে দেব।

৪. খেলার মুদ্রা আর জিনিস

  • মুক্তা, নৌকা, রং, সাজ আর খেলার সব জিনিস তোমার সম্পত্তি নয়। এগুলো খেলার ভেতরে ব্যবহারের জন্য তোমাকে দেওয়া একটি ব্যক্তিগত, সীমিত লাইসেন্স, যা হস্তান্তর করা যায় না।
  • এগুলোর কোনো টাকার মূল্য নেই, আর আইন বা অ্যাপ স্টোরের নিয়ম যেখানে চায় সেখান ছাড়া ফেরত দেওয়া হয় না।
  • খেলার ভারসাম্য রাখতে আমরা দাম, পুরস্কার বা জিনিস বদলাতে পারি।
  • খেলা কখনো বন্ধ করতে হলে আমরা যথেষ্ট আগে জানাব।

৫. কেনাকাটা

  • খেলার ভেতরে কেনাকাটা হয় অ্যাপ স্টোর বা পেমেন্ট সেবার মাধ্যমে। তাদের নিজের শর্তও খাটে।
  • বয়স ১৮-এর কম হলে কেনার আগে মা-বাবা বা অভিভাবকের অনুমতি নাও।
  • টাকা ফেরত হয় সেই স্টোর বা পেমেন্ট সেবার নিয়ম আর প্রযোজ্য আইন অনুযায়ী। কোনো সমস্যা হলে আমাদের জানাও।

৬. বিজ্ঞাপন

খেলায় একটি বিজ্ঞাপন পার্টনারের বিজ্ঞাপন দেখানো হয়। কিছু বিজ্ঞাপন তুমি নিজে বেছে নিয়ে দেখলে খেলার পুরস্কার পাবে। খারাপ বা অনুচিত বিজ্ঞাপন দেখলে আমাদের জানাও।

৭. আচরণের নিয়ম

খেলাটা সবার জন্য ভালো রাখতে:

  • ক্যাপ্টেন বা নৌকার নামে গালি, ঘৃণা ছড়ানো, অশ্লীল বা অন্যকে আঘাত করে এমন কিছু লিখবে না।
  • অন্য খেলোয়াড়কে হয়রানি করবে না, আর অন্য কারও বা আমাদের দলের পরিচয় নেবে না।
  • চিট, হ্যাক, বট, পরিবর্তিত অ্যাপ বা খেলার কোনো ভুল (বাগ) কাজে লাগিয়ে সুবিধা নেবে না। বাগ পেলে আমাদের জানাও।
  • আমাদের সার্ভারে আক্রমণ করবে না বা অতিরিক্ত অনুরোধ পাঠিয়ে ভার বাড়াবে না।
  • অ্যাকাউন্ট কেনাবেচা করবে না, আর আইনবিরোধী কিছু করবে না।

৮. অ্যাকাউন্ট বন্ধ করা

তুমি যেকোনো সময় নিজের অ্যাকাউন্ট ডিলিট করতে পারো (কীভাবে)। কেউ এই শর্ত বা আইন ভাঙলে আমরা তার অ্যাকাউন্ট সাময়িক বা পুরোপুরি বন্ধ করতে পারি; সম্ভব হলে আগে জানাব। অ্যাকাউন্ট বন্ধ হলে তার মুক্তা, জিনিস আর পুরস্কারও চলে যায়।

৯. খেলার কনটেন্ট

খেলার নাম, ছবি, গান, নকশা আর কোড আমাদের বা আমাদের লাইসেন্সদাতাদের। খেলার জন্য তুমি ব্যক্তিগত, অবাণিজ্যিক ব্যবহারের অনুমতি পাচ্ছ; এগুলো কপি করে বিক্রি বা বিতরণ করা যাবে না। তোমার দেওয়া ক্যাপ্টেনের নাম, নৌকার নাম আর নৌকার নকশা আমরা খেলায় দেখাতে পারি (যেমন বোর্ডে বা শেয়ার কার্ডে)।

১০. সেবা যেমন আছে

খেলাটা "যেমন আছে" সেভাবে দেওয়া হয়। এতে ভুল থাকতে পারে, কখনো বন্ধও থাকতে পারে। আমরা খেলার কোনো অংশ বদলাতে, যোগ করতে বা সরাতে পারি।

১১. দায়ের সীমা

আইন যতটুকু অনুমতি দেয়, ততটুকু পর্যন্ত: খেলা ব্যবহারের কারণে পরোক্ষ ক্ষতি, বা নেট বা ফোনের সমস্যায় খেলার তথ্য বা জিনিস হারানোর জন্য আমরা দায়ী নই। কোনো দাবিতে আমাদের মোট দায়, দাবির আগের ১২ মাসে তুমি আমাদের যত টাকা দিয়েছ, তার বেশি হবে না। আইন অনুযায়ী যে দায় সীমিত করা যায় না, তা এখানে সীমিত হয় না।

১২. আইন আর আদালত

এই শর্তগুলো বাংলাদেশের আইন অনুযায়ী চলবে, আর কোনো বিরোধ হলে তা বাংলাদেশের আদালতে মীমাংসা হবে। তুমি অন্য দেশে থাকলে সেই দেশের আইন তোমাকে ক্রেতা হিসেবে যে অধিকার দেয়, তা থেকেই যায়।

১৩. শর্তের পরিবর্তন

আমরা এই শর্ত বদলাতে পারি। বদলালে উপরের তারিখ বদলাবে, আর বড় পরিবর্তন হলে চালু হওয়ার আগে খেলায় বা এই পেজে জানাব। পরিবর্তনের পরও খেললে নতুন শর্ত মেনে নিচ্ছ বলে ধরা হবে।

১৪. যোগাযোগ

প্রশ্ন, অভিযোগ বা বাগের খবর: [যোগাযোগের ইমেইল শিগগিরই যোগ হবে]

Terms of use

The rules of the Go Kaptai game and its pre-registration

Last updated: 23 November 2026

In short

  • Pre-registration is free; no purchase is needed.
  • Registration closes at midnight at the start of 16 December 2026 (Bangladesh time). The game opens on 16 December at 10:00 AM.
  • After launch, the rewards are added automatically the first time you sign in to the game with the same Google account, once per account.
  • Pearls and items have no cash value and cannot be sold or transferred.
  • Multiple accounts or bots void the rewards.

1. These terms

By using the Go Kaptai game or the pre-registration page, you agree to these terms and to our privacy policy. If you do not agree, please do not use the game. "We" means the Go Kaptai team that runs the game.

2. Who can play

  • Signing in needs a Google account, so you must be at least 13 (or the age Google requires in your country).
  • If you are under 18, play with a parent's or guardian's permission, especially before buying anything.
  • Pre-registration is free for everyone. No purchase is needed to join or to receive the rewards.
  • For the rewards, each person uses one account only.

3. Pre-registration rules

The deadline

Midnight at the start of 16 December 2026, Bangladesh time (GMT+6). Join with Google before then to become a Founder Captain. The game opens on 16 December at 10:00 AM, and the pack can be claimed from then. Time is measured by our server's clock. Pre-registration closes after that.

The Founder Captain pack

  • 1,000 pearls
  • ✦ A special golden Founder flag
  • ✦ A special boat paint only Founder Captains have
  • ✦ The Founder seal
  • ✦ A numbered badge, such as "Founder Captain #1,284"

Items marked ✦ are one-time items: they can never be earned again.

How you receive it

  • After launch, the first time you sign in to the game with the Google account you joined with, everything is added automatically.
  • Each Google account receives the pack once.
  • If you delete your account before launch, your pre-registration and its rewards are deleted too.

Inviting friends

  • For every friend who joins before launch through your invite link, you get +100 pearls.
  • Up to 10 friends count, so up to +1,000 pearls. More friends can still join, but they add no more pearls.
  • Each friend must join with their own, separate Google account. You cannot invite yourself.
  • To stop abuse, the number of sign-ups counted per link per day may be limited.
  • Invite pearls are also added the first time you sign in to the game after launch.

Milestones, together

Depending on how many captains join before the deadline, every Founder Captain gets more:

Total captainsEvery Founder Captain gets
5,000+200 pearls
20,000The red-and-green Victory paint
50,000A golden lantern
100,000One week of houseboat access (7 days from when your pack is added)

The total is counted by our server, and that count is final.

What the rewards are

Pearls, items and all rewards have no cash value. They cannot be exchanged for money, sold, traded or moved to another account.

Fraud

Multiple or fake accounts, bots, scripts, buying or selling invites, or any other trick to raise the numbers lets us remove those invites, cancel the rewards, or close the accounts involved.

Our rights

If needed, we may change, delay or cancel the launch, the rewards or the milestones. If we do, we will give notice on the pre-registration page, on this page or in the game. If the launch moves, we will announce the new date.

4. In-game currency and items

  • Pearls, boats, paints, looks and all other game items are not your property. They are a personal, limited, non-transferable licence to use them in the game.
  • They have no cash value and are not refundable, except where the law or the app store's rules require it.
  • To keep the game balanced, we may change prices, rewards or items.
  • If we ever have to close the game, we will give reasonable notice.

5. Purchases

  • In-game purchases go through an app store or payment service, whose own terms also apply.
  • If you are under 18, ask a parent or guardian before buying.
  • Refunds follow that store's or payment service's rules and the applicable law. If something goes wrong, tell us.

6. Ads

The game shows ads from an ads partner. Some ads you choose to watch give you an in-game reward. If you see a bad or inappropriate ad, please tell us.

7. Acceptable behaviour

To keep the game good for everyone:

  • No abusive, hateful, obscene or hurtful captain or boat names.
  • Do not harass other players, and do not pretend to be someone else or a member of our team.
  • Do not cheat, hack, use bots or modified apps, or exploit bugs for an advantage. If you find a bug, tell us.
  • Do not attack our servers or overload them with requests.
  • Do not buy or sell accounts, and do nothing illegal.

8. Ending accounts

You can delete your account at any time (how). If someone breaks these terms or the law, we may suspend or close their account, with notice where we reasonably can. A closed account loses its pearls, items and rewards.

9. Game content

The game's name, art, music, designs and code belong to us or our licensors. You may use them to play, for personal, non-commercial use; you may not copy, sell or distribute them. We may show the captain names, boat names and boat designs you create inside the game (for example on boards or share cards).

10. The service as it is

The game is provided "as is". It may have bugs and may sometimes be unavailable. We may change, add or remove parts of the game.

11. Limitation of liability

To the extent the law allows: we are not liable for indirect losses from using the game, or for game data or items lost through network or device problems. Our total liability for any claim is limited to the amount you paid us in the 12 months before the claim. Nothing here limits any liability that the law does not allow to be limited.

12. Governing law

These terms are governed by the laws of Bangladesh, and disputes are settled by the courts of Bangladesh. If you live in another country, the consumer rights its law gives you still apply.

13. Changes to these terms

We may change these terms. When we do, the date at the top changes, and for important changes we will tell you in the game or on this page before they take effect. If you keep playing after a change, you accept the new terms.

14. Contact

Questions, complaints or bug reports: [contact email to be added]